বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইবনে সিনার ৩৬তম এজিএমে লভ্যাংশ অনুমোদন

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৬১১ বার পঠিত

ইবনে সিনার ৩৬তম এজিএমে লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফরমে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯.৩০ মিনিটে সভার কাজ শুরু হয়। সভায় ২০১৯-২০ অর্থবছরের নিরীক্ষিত হিসাব কোম্পানির পরিচালকমন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়।

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালক মন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। সভায় ২০১৯-২০ অর্থবছরে আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৩৮.৫০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শাহ আব্দুল হান্নান।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম সহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সেক্রেটারী মো. শহীদ ফারুকী এফসিএস উপস্থিত ছিলেন।

সভায় শেয়ার হোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।

সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে সর্বজনাব প্রফেসর এ.এন.এম.এ জাহের ও প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান পুনর্র্নিবাচিত হন।

কোম্পানি জাতীয় রাজস্ব কোষাগারে শুল্ক, কর ও ভ্যাট বাবদ গয ১ জুলাই, ২০১৯ থেকে ৩০ জুন, ২০২০ পর্যন্ত ১০৮,০১,৬৮,১০৭ টাকা ( এক শত আট কোটি এক লক্ষ আটষট্টি হাজার এক শত সাত) টাকা প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।

কোম্পানি জাতীয় শ্রমনীতির আলোকে বছরে মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ২,৮৬,০৭,৮৬০ টাকা (দুই কোটি ছিয়াশি লক্ষ সাত হাজার আট শত ষাট টাকা) মাত্র শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।

পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শেযারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানি ও বাংলাদেশের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও দোয়া কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

Posted ০২:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com