বিবিএনিউজ.নেট
রবিবার, ২২ নভেম্বর ২০২০ প্রিন্ট ৩৪৫ বার পঠিত
সুদানের দারফুর প্রদেশের এল ফাশেরে রোববার বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ওপর লেখা ইংরেজি ভাষায় অনুদিত শতাধিক বই প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএমএসএর চিফ মিশন স্টাফের পক্ষে সিনিয়র স্টাফ জোয়ান আর্ক, বিশেষ অতিথি ছিলেন স্ট্যাট লিয়াজো অফিসার (উত্তর দারফুর) কর্নেল আদোল ফিনা ও ব্যানএফপিইউ কমান্ডার মো. আব্দুল হালিম।
আগামী ৩১ ডিসেম্বর উনামেইড মিশন স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে ইউআইটিএমএসএ মিশন ১ জানুয়ারি ২০২১ সালে চালু হবে। নতুন এই মিশনে কোনো পুলিশ বা সামরিক বাহিনীকে রাখা হবে না।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যানএফপিইউ উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ইউআইটিএমএসএ মিশনের জন্য শতাধিক বই অফিসের কর্মকর্তাদের জাতির পিতাকে পরিচিতি দেয়ার জন্য প্রদান করা হয়। এ সময় ইউআইটিএমএসএ স্টাফ কর্মকর্তা জাতির পিতার ওপর লেখা বই প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ প্রদান করেন।
তিনি বলেন, এই বইগুলো শুধুমাত্র বাংলাদেশের জাতির পিতার সম্পর্কে জ্ঞান আহরণের সুযোগ দেবে না, বরং সুদান ও বাংলাদেশের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধি করবে। ব্যানএফপিইউ কমান্ডার মো. আব্দুল হালিম মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার অবদানের কথাকে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এছাড়া ১৯৭৩ সালে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতার ‘জুলি ও কুরি’ পদক অর্জনের সময়টি সবার সামনে তুলে ধরেন। স্ট্যাট লিয়াজো অফিসার (উত্তর দারফুর) বলেন, বাংলাদেশ পুলিশ ইউনিট শান্তিরক্ষা মিশনে এসে শান্তিরক্ষা প্রতিষ্ঠার কাজের পাশাপাশি নতুন একটি মিশন ইউআইটিএমএসের জন্য বই প্রদানের দিনটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
ব্যানএফপিইউ কমান্ডার মো. আব্দুল হালিম জাতির পিতা ওপর লেখা বইগুলোর উপর সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন। তিনি বলেন, আমরা মিশন এরিয়াতে ইতোমধ্যে দারফুরের নিয়ালা বিশ্ববিদ্যালয়, এল ফাশের বিশ্ববিদ্যালয় ও খার্তুম বিশ্ববিদ্যালয়ে জাতির পিতাকে পরিচিতি করার উদ্দেশ্যে শতাধিক বই প্রদান করি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানের যুদ্ধ বিধস্ত প্রদেশ দারফুরে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছে। ইতোমধ্যে এই ইউনিটের কমান্ডারের প্রচেষ্টায় বৃক্ষ রোপণ, স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ, অবহেলিত বাস্তুচ্যুত নারীদের বিভিন্ন আয়মূলক কর্মশালা প্রদান, সুদান গস পুলিশকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
Posted ০৩:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com