সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
পুঁজিবাজারে বিনিয়োগ

শূন্যঝুঁকি বলে কিছু নেই, অধিক মুনাফাও সম্ভব

বিবিএনিউজ.নেট

বুধবার, ২৫ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪২৫ বার পঠিত

শূন্যঝুঁকি বলে কিছু নেই, অধিক মুনাফাও সম্ভব

যেখানে ঝুঁকি যত বেশি, সেখানে লাভও তত বেশি। এটি যেমন সত্যি, তেমনি একটু খোঁজখবর নিয়ে জেনে বুঝে বিনিয়োগ করলে ঝুঁকি কমিয়ে অধিক মুনাফার সুযোগ আছে পুঁজিবাজারে। যদিও এখানে বিনিয়োগকে সবসময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে ধরা হয়। সে বিবেচনায় পুঁজিবাজারে বিনিয়োগ মানেই ঝুঁকি, শূন্যঝুঁকি বলে কিছু নেই। বেশি মুনাফা চাইলে ঝুঁকি তো একটু নিতেই হবে। কোনো শেয়ারে বিনিয়োগ করছেন, তার ওপরও অনেকাংশে নির্ভর করে ঝুঁকির মাত্রা। যদি ভালো শেয়ারে, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা যায়, তাহলে ঝুঁকি কম। বাজার খারাপ হলে সাময়িকভাবে দাম হয়তো কমতে পারে, কিন্তু তাতে বিচলিত হওয়ার কিছু নেই। ধৈর্য ধরতে হবে। ভালো কোম্পানিতে টাকা খাটিয়ে বছর শেষে লোকসানের আশঙ্কা কম।

বর্তমানে ব্যাংকের সুদহার কমে যাওয়া এবং করোনায় ব্যবসা-বাণিজ্যের মন্দাভাবের কারণে অনেকে ব্যাংকের আমানত তুলে পুঁজিবাজারে লগ্নি করছেন। আর সেই কারণে কয়েক মাস ধরে বাজারে কিছুটা চাঙ্গাভাব দেখা যাচ্ছে বলে ধারণা করা যায়। তবে সাধারণ বিনিয়োগকারীরা বেশিরভাগ ক্ষেত্রে যে ভুল করেন, তা হলো খারাপ শেয়ারে বিনিয়োগ করে লোকসানে পড়েন, না হয় ভালো শেয়ার বেশিদামে কেনেন। তা না হলে খুব দ্রুত লাভের আশায় দ্রুত এক শেয়ার থেকে অন্য শেয়ারের দিকে ঝোঁকেন। কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগের সাধারণ নিয়মই হলো ভালো শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা।

ভালো শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে যে ভালো লাভ করা যায়, তার বহু উদাহরণ রয়েছে। তারপর অনেক বিনিয়োগকারী বিষয়টি আমলে নেন না। এতে তাদের ক্ষতি বেড়ে যায়। এ কারণেই বিনিয়োগকারীকে অনেক বেশি চৌকস থাকতে হয়। জানতে হয় কোম্পানির খুঁটিনাটি।

ভালো শেয়ারের একটু বেশি সময়ের জন্য বিনিয়োগ করে লাভ করা সবসময়ই ইতিবাচক হয়। এ কারণে বিনিয়োগকারীকেই বুঝতে হবে তিনি কি দ্রুত লাভের আশায় খারাপ শেয়ারে বিনিয়োগ করে ঠকবেন নাকি ভালো শেয়ারে বিনিয়োগ করবেন। বিশেষ করে যে বিষয়টি মাথায় রাখা দরকার, সেটি হলো সঠিক সময় সঠিক কাজটি করতে পারা। তাহলে শূন্যঝুঁকি না থাকলেও লোকসানের আশঙ্কা কমে আসে।

Facebook Comments Box
×

Posted ১২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com