Ad
x

হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই

রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮৩ বার পঠিত

হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুর মারা গেছেন।

গত বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেয়া হয়।

নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান।

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠান্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

Facebook Comments Box

Posted ০৪:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com