Ad
x

করোনায় আরো ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত এক হাজার ৩১৮

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৭৩ বার পঠিত

করোনায় আরো ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত এক হাজার ৩১৮

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল সাত হাজার ৩২৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার ৫০১ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৫২টি। অ্যান্টিজেন টেস্টসহ ১৫ হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সারাদেশে ৩১ লাখ ৬ হাজার ৪৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও নারী ৬ জন। তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন। এছাড়া রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট চারজন মারা গেছেন। তাদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৬ জন। বাড়িতে একজন।

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৮.৭০ শতাংশ এবং এ পর্যন্ত ১৬.২১ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৭.৭৭ শতাংশ এবং মারা গেছেন ১.৪৬ শতাংশ।

Facebook Comments Box

Posted ০৪:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com