Ad
x

রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট টুল প্রশিক্ষণ পেলেন ৮৫ কর্মকর্তা

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬২৬ বার পঠিত

রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট টুল প্রশিক্ষণ পেলেন ৮৫ কর্মকর্তা

ঢাকায় বিসিক কর্মকর্তাদের ‘রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট টুল’ শীর্ষক এক প্রশিক্ষণ শেষ হয়েছে। উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের যৌথ আয়োজক বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।

বৃহস্পতিবার বিকেলে স্কিটিতে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গবেষণা বিশ্লেষণ এবং ডাটা ম্যানেজমেন্ট বিষয়ক এ আবাসিক প্রশিক্ষণের শেষ ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এনিয়ে মোট ৪টি ব্যাচে ৮৫ জন বিসিক কর্মকর্তাকে এ প্রশিক্ষণ প্রদান করল প্রিজম প্রকল্প। প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমির হোসেন চার ব্যাচের এ কর্মশালাটি পরিচালনা করেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম, প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সবাতেসহ বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

অন্যদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামে ৫ দিনব্যাপী কারচুপি ডিজাইন ও শেলাই বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। এটি যৌথভাবে আয়োজন করে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। ১৫ জন নারীকে বিনামূল্যে এ প্রশিক্ষণ দেয়া হয়।

Facebook Comments Box

Posted ০৩:০২ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com