সোমবার ১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রিজার্ভ ছাড়ালো ৪৩ বিলিয়ন ডলার

শনিবার, ০২ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৭১ বার পঠিত

রিজার্ভ ছাড়ালো ৪৩ বিলিয়ন ডলার

প্রথমবারের মতো দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। গত বুধবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৪৩ বিলিয়ন ডলার অতিক্রম করে। এর আগে ২০১৭ সালেল ৫ সেপ্টেম্বর রিজার্ভ ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার হয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে রপ্তানি আয় বেড়েছে। এ কারণে রিজার্ভের পরিমাণ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। দেশে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে আগামী এক বছরের আমদানি ব্যয় মেটানো যাবে।

উল্লেখ্য, প্রথমবারের মতো দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করে ২৩ জুন। এর আগে ৩ জুন রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করে। আর ১ সেপ্টেম্বর অতিক্রম করে ৩৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

করোনা ভাইরাসের কারণে বৈদেশিক বাণিজ্যের নিম্নগতি থাকলেও প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে। দেশে উন্নয়নশীল অংশীদারদের বিনিয়োগে আসা শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ০৪:১৯ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com