সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইমরান হামিদকে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক নিয়োগ

রবিবার, ২৮ মার্চ ২০২১   প্রিন্ট   ১৯৬৫ বার পঠিত

ইমরান হামিদকে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক নিয়োগ

সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ১৪ মার্চ ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে চিঠি দেয় বিএসইসি। এর আগে গত ৩ মার্চ বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিএসইসির দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে তার নিয়োগ কার্যকর বলে গণ্য হবে। এম ইমরান হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আব্দুল মতিন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ মার্চ থেকে এম ইমরান হামিদ কাজে যোগদান করেছেন।

Facebook Comments Box

Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com