|

Advertisement
×

এশিয়ায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরে সৌদি আরবের তেল মজুতের পরিকল্পনা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

এশিয়ায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরে সৌদি আরবের তেল মজুতের পরিকল্পনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের জেরে হরমুজ প্রণালি দিয়ে এশিয়ায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তুলতে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুতের পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরের ভূগর্ভস্থ জুরং রক কাভার্নসে এই তেল সংরক্ষণ করা হবে।

সোমবার সিঙ্গাপুর আন্তর্জাতিক জ্বালানি সপ্তাহের সম্মেলনে দুই দেশের জ্বালানিমন্ত্রীরা এ পরিকল্পনার কথা জানান। এ উদ্যোগ বাস্তবায়নে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো, সিঙ্গাপুরের এনার্জি মার্কেট অথরিটি এবং জেটিসি করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান আল-সৌদ বলেন, এশিয়ার বড় বাজারগুলোর কাছাকাছি তেল মজুত রাখা গেলে সংকটের সময় ক্রেতাদের কাছে দ্রুত জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে। এতে সিঙ্গাপুরসহ পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

সিঙ্গাপুরের জুরং রক কাভার্নস ভূমি থেকে প্রায় ১৫০ মিটার গভীরে অবস্থিত। এর তরল জ্বালানি সংরক্ষণক্ষমতা প্রায় ৯০ লাখ ব্যারেল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনায় তেল মজুতের মাধ্যমে আঞ্চলিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটলেও দ্রুত জ্বালানি সরবরাহের সুযোগ তৈরি হবে।

এশিয়ার বাজারে সরবরাহ সচল রাখতে সৌদি আরামকো এরই মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ায় তেল মজুত করে আসছে। জাপানে সংরক্ষিত তেলের পরিমাণ ৮২ লাখ ব্যারেল এবং দক্ষিণ কোরিয়ায় ৫৩ লাখ ব্যারেল। এসব মজুত অপ্রত্যাশিত সরবরাহসংকটের সময় সংশ্লিষ্ট বাজারে জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করে।

সিঙ্গাপুরে নতুন করে তেল মজুতের পরিকল্পনা বাস্তবায়িত হলে এশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি বাজারগুলোর কাছাকাছি সৌদি আরবের কৌশলগত মজুতের পরিসর আরও বাড়বে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com