রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

করোনায় ওয়ান সিকিউরিটিজের কর্মকর্তার মৃত্যু

বুধবার, ০৭ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪০৭ বার পঠিত

করোনায় ওয়ান সিকিউরিটিজের কর্মকর্তার মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সঞ্জীব কুমার সাহা নামে ওয়ান সিকিউরিটিজের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি প্রতিষ্ঠানটিতে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত সপ্তাহে সঞ্জীবের করোনা শনাক্ত হয়। শুরুতে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরশু হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৬ এপ্রিল) ৯টার দিকে মারা যান তিনি।
তিনি স্ত্রী ও দেড় বছর বয়সী এক কন্যা শিশু রেখে গেছেন।
বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ দিয়ে ক্যারিয়ার শুরু করা সঞ্জীব ওয়ান সিকিউরিটিজে যোগ দেওয়ার আগে শেলটেক ব্রোকারেজে চাকরি করেছেন।

Facebook Comments Box

Posted ১১:০০ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com