নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১০ এপ্রিল ২০২১ প্রিন্ট ৫৪৩ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনারে তালিকায় অবস্থান করছে বীমা খাতের অধিকাংশ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহটিতে টপটেন গেইনারে বীমা খাতের ৯টি বা ৯০ শতাংশ রয়েছে। আর বাকি একটি কোম্পানি সিরামিক খাতে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে দেশ জেনারেল ইন্স্যুরেন্স।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৮০ টাকা বা ৩৯.৬৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে দেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩৪.১৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩২.২৯ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২১.৩২ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ২০.৯২ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ২০.৮৮ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১৮.৭২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৭.৯৯ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৭.৭০ শতাংশ বেড়েছে।
বীমা খাতের বাইরে থেকে টপটেন গেইনারে স্থান করে নেয়া আরএকে সিরামিকের শেয়ার দর ১৮.৯৪ শতাংশ বেড়েছে।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ১০ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com