|

Advertisement
×

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নতুন ৫ উপশাখা উদ্বোধন

সোমবার, ২৪ মে ২০২১   প্রিন্ট   ৫৯২ বার পঠিত

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নতুন ৫ উপশাখা উদ্বোধন

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে গাইবান্ধা সদর, নোয়াখালীর সোনাইমুড়ী, চট্টগ্রামের সাতকানিয়া, রাজশাহীর পুঠিয়া ও টাঙ্গাইলের ধনবাড়ীতে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।

গতকাল রোববার ভিডিও কনফারেন্সে প্রধান কার্যালয় থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একযোগে পাঁচ উপশাখার উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্সিয়াল অফিসার হারুনুর রশিদ, সাপোর্ট সার্ভিস ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন।

নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সম্মানিত গ্রাহকরা, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ মে ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com