শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এক্সিম ব্যাংকের বন্ড অনুমোদন

রবিবার, ৩০ মে ২০২১   প্রিন্ট   ৩৮৬ বার পঠিত

এক্সিম ব্যাংকের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেড মুদারাবা বা ইসলামী শরীয়াহসম্মত বন্ড ইস্যু করে ৫শ কোটি টাকা সংগ্রহ করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে এই বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

আজ রোববার (৩০ মে) অনুষ্ঠিত বিএসইসি ৭৭৫তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, এক্সিম ব্যাংকের বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট, মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড।

বন্ডের কুপন রেট ইসলামী ব্যাংকসমূহের স্থায়ী আমানত হিসাবের লভ্যাংশের ৬ মাসের গড় এর সাথে অতিরিক্ত মার্জিন ২ শতাংশ যোগ করে নির্ধারণ করা হবে।

এ বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এক্সিম ব্যাংক লিমিটেড কোম্পানির এডিশনাল টায়ার-২ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ডের প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

আলোচিত বন্ডের অ্যারেঞ্জার স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৫:৪৮ অপরাহ্ণ | রবিবার, ৩০ মে ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com