নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৪ আগস্ট ২০২১ প্রিন্ট ৪২৩ বার পঠিত
মার্জিন ঋণের রেশিও বাড়িয়ে নতুন নির্দেশনা জারি করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনায় সই করেছেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ হাজার পয়েন্টের নিচে থাকলে বিনিয়োগকারীরা নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ পাবেন রেশিও ১:০.৮০ হারে। এ হিসাবে বিনিয়োগকারীরা এক টাকা বিনিয়োগের বিপরীতে ৮০ পয়সা মার্জিন ঋণ নিতে পারবেন।
আর ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ হাজার পয়েন্টের ওপরে থাকলে মার্জিন ঋণ রেশিও হবে ১:০.৫০।
এর আগে গত ৪ এপ্রিল মার্জিন ঋণের হার নির্ধারণ করে বিএসইসি। ওই নির্দেশনা অনুযায়ী, ডিএসইর প্রধান মূল্য সূচক ৭ হাজার পয়েন্ট পর্যন্ত মার্জিন ঋণের রেশিও ছিল ১:০.৮০। আর সূচক ৭ হাজার পয়েন্টের ওপরে থাকলে মার্জিন ঋণ রেশিও ১:০.৫০ নির্ধারণ করা হয়।
Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com