|

Advertisement
×

সোনালী পেপারের আর্থিক প্রতিবেদক প্রকাশ

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৪৯৬ বার পঠিত

সোনালী পেপারের আর্থিক প্রতিবেদক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ও শেয়ার প্রতি আয়ে (ইপিএস) বড় উল্লম্ফন হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ প্রন্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

 

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৩ পয়সা।

আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫১ পয়সা, যা আগের বছর একই সময়ে ৭ টাকা ২৬ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯০ টাকা ৯৯ পয়সা।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচিত প্রান্তিকে পণ্য বিক্রি ও অন্যান্য খাতে আয় বৃদ্ধি পাওয়ায় মুনাফা ও ইপিএস বেড়েছে। অন্যদিকে এই সময়ে প্রচুর কাঁচামাল কেনার কারণে ক্যাশ ফ্লো কিছুটা কমেছে।

Facebook Comments Box

Posted ০৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com