|

Advertisement
×

ব্লক মার্কেটে ২৪ কোম্পানির ৫২ কোটি টাকা লেনদেন

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৪৮৪ বার পঠিত

ব্লক মার্কেটে ২৪ কোম্পানির ৫২ কোটি টাকা লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে।

এসব কোম্পানির ৫২ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে চার কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ ২১ কোটি ৭০ লাখ ৬৫ হাজার টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১১ কোটি ৪১ লক্ষ ৯০ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাফার্জ হোলসিম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার টাকার।

এছাড়া, বেক্সিমকোর ৭ কোটি ২৪ লক্ষ ২৯ হাজার টাকার, ফরচুন সুজের ৫ কোটি ৮৭ লক্ষ ৯৯ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫ কোটি ১৮ লক্ষ ৯৮ হাজার টাকার, পাওনিয়ার ইন্স্যুরেন্সের ৪ কোটি ৪৯ লক্ষ ৯ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ৫৬ লক্ষ ২৮ হাজার টাকার, ডেল্টা লাইফের ১ কোটি ৫ লক্ষ ৮৬ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ১ কোটি ৫ লক্ষ ১২ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৮৮ লক্ষ ৬ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৫১ লক্ষ টাকার, মার্কেন্টাইল ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪৮ লক্ষ ৯৬ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা।

গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৩৭ লক্ষ ১২ হাজার টাকার, তিতাস গ্যাসের ২৯ লক্ষ ৮০ হাজার টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২১ লক্ষ ৮০ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ১৯ লক্ষ ১২ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১৯ লক্ষ টাকার, গ্রামীণফোনের ১৬ লক্ষ ৭০ হাজার টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ১২ লক্ষ ৬৫ হাজার টাকার, গোল্ডেন সনের ৯ লক্ষ ৭৫ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৫ লক্ষ ৯৭ হাজার টাকার, ইজেনারেশনের ৫ লক্ষ ৫৮ হাজার টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৫ লক্ষ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com