|

Advertisement
×

সাপ্তাহিক গেইনার শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪৫২ বার পঠিত

সাপ্তাহিক গেইনার শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (২৮ থেকে ২ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জেন (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে অবস্থান করছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৫.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৪.৬০ টাকা বা ৬০.১৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ৪৪.১৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৮.৪৩ শতাংশ, পাওয়ার গ্রীডের ১৫.১৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ১৩.৯৮ শতাংশ, জিবিবি পাওয়ারের ১৩.৭৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১২.২২ শতাংশ, একটিভ ফাইনের ১১.৯৮ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১০.৮২ শতংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর ৯.২২ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com