বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ৪৫১ বার পঠিত
দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি করপোরেট সুশাসনের জন্য অষ্টম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে।
সম্প্রতি রাজধানীর হোটেল র্যাডিসনে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল ইসলাম, বাণিজ্য সচিব তপন কুমার ঘোষ, আইসিএসবির প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ, আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান ইতরাত হোসেন এবং ন্যাশনাল লাইফের প্রবীর চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
Posted ০১:১৬ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com