রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ন্যাশনাল পলিমারের এজিএম অনুষ্ঠিত

বিবিএ নিউজ.নেট

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৫৭৪ বার পঠিত

ন্যাশনাল পলিমারের এজিএম অনুষ্ঠিত

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান গোলাম মোরশেদ। উপস্থিত ছিলেন মনোনীত পরিচালক নুরুজ্জামান খান, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, ড. মোহাম্মদ মাহবুব রহমান, ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, কোম্পানির সিএফও মো. শওকত আলী মিয়া এফসিএ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. আব্দুল মালেক।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত হয়।

সমাপ্ত হিসাব বছরে ন্যাশনাল পলিমারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮২ পয়সা। যেখানে এর আগের বছরে ইপিএস ছিল ২ টাকা ৫০ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৯ পয়সায়।

২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

 

Facebook Comments Box
×

Posted ০৬:২০ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com