সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রাজধানীতে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শুরু

বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪৬২ বার পঠিত

রাজধানীতে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শুরু

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা-২০২১ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

রিহ্যাব সভাপতি আলমগির শামসুল আলামিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লা নূরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি ইন্তেখাবুল হামিদ, প্রথম সহ-সভাপতি কামাল মাহমুদ, সহ-সভাপতি সোহেল রানাসহ রিহ্যাব নেতা, আমন্ত্রিত অতিথি ও আবাসন ব্যবসায়ীরা।

এবারের মেলায় থাকছে ২২০টি স্টল। প্রায় ১৫০টি আবাসন প্রতিষ্ঠান এতে অংশ নেবে। মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেলায় ১৫টি নির্মাণসামগ্রী ও ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

জানা যায়, মেলার সিঙ্গেল এন্ট্রির প্রবেশ ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর মাল্টিপল এন্ট্রির প্রবেশ ফি ১০০ টাকা। সিঙ্গেল এন্ট্রি টিকিটে একবার ও মাল্টিপল এন্ট্রি টিকিটে পাঁচবার মেলায় প্রবেশ করা যাবে।

/এস

Facebook Comments Box

Posted ০১:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com