|

Advertisement
×

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকা লেনদেন

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৮৯ বার পঠিত

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকা লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই দুই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকার।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার।

এছাড়া, রেনাটা লিমিটেডের ২ কোটি ৯১ লাখ ৯৭ হাজার টাকার, ইবনে সিনার ২ কোটি ৯০ লাখ টাকার, জেনেক্স ইনফোসিসের ২ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকার, রংপুর ফাউন্ড্রির ১ কোটি ৪২ লাখ ১৪ হাজার টাকার, সিঙ্গার বিডির ৮৭ লাখ ২৭ হাজার টাকার, ফরচুন সুজের ৬১ লাখ ১৮ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৬০ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ৫১ লাখ ৩৮ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৪৬ লাখ ৪৯ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ৪৪ লাখ ১০ হাজার টাকার, ফার্মা এইডের ৩৬ লাখ ৭৫ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৩৬ লাখ ২ হাজার টাকার, বিডি ল্যাম্পের ২৮ লাখ টাকার, আইএফআইসি ব্যাংকের ২৫ লাখ ৮৩ হাজার টাকার, আমান ফিডের ২৪ লাখ ৪৭ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২৪ লাখ ৬ হাজার টাকা।

আরডি ফুডের ১১ লাখ ৭৮ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ১১ লাখ ৪৮ হাজার টাকার, শাহজালাল ইসলামি ব্যাংকের ১০ লাখ ২৬ হাজার টাকার, অ্যাসোসিয়েট অক্সিজেনের ৮ লাখ ২০ হাজার টাকার, এপিএসসিএল বন্ডের ৭ লাখ ৮৮ হাজার টাকার, ই-জেনারেশনের ৬ লাখ ৬ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫০ হাজার টাকার, সিএনএ টেক্সটাইলের ৫ লাখ ২২ হাজার টাকার, আরএকে সিরামিকের ৫ লাখ ১৭ হাজার টাকার, এপেক্স স্পিনিংয়ের ৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৫২ অপরাহ্ণ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com