|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি

বুধবার, ২০ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৩৪১ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ২১ ও ২৪ এপ্রিল স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইউসিবি এবং এসএস স্টিল। রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ এপ্রিল এসব কোম্পানির লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউসিবি : ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকটি। আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের বছর কোম্পানিটির ২ টাকা ৩১ পয়সা ইপিএস হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ২৫ পয়সা।
আগামী ৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী ২৫ এপ্রিল কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ইস্টার্ন ব্যাংক : ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ এবং সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকটি। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল ২০২২। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪ টাকা ৩৮ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৩ টাকা ১৭ পয়সায়।

এসএস স্টিল : প্রকৌশল খাতের কোম্পানিটির ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর আগে বিএসইসি কোম্পানিটির ৮ শতাংশ ডিভিডেন্ড প্রস্তাব বাতিল করেছিল। কিন্তু কোম্পানিটির পুনরায় বিএসইসিতে আবেদন করায় কমিশন স্টক ডিভিডেন্ড প্রস্তাবটি অনুমোদন করেছে। কোম্পানিটি আগামী ২৫ এপ্রিল স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২০ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com