বিবিএ নিউজ.নেট
বুধবার, ২০ এপ্রিল ২০২২ প্রিন্ট ৩৪১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডকে রাইট শেয়ার ছেড়ে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার (২০ এপ্রিল) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২১তম কমিশন সভায় কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কোম্পানিটি এই শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা সংগ্রহ করবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজকের সভায় সোনালী পেপারকে (১ রাইট : ২) অর্থাৎ বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে একটি করে সাধারণ রাইট শেয়ার হিসেবে বাজারে ছেড়ে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে কোম্পানির মূলধনী যন্ত্রপাতি কেনা হবে। কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে রাইট শেয়ার ছেড়ে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।
তবে শর্ত হচ্ছে কোম্পানিটি আগামী ৫ বছর বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে তার মূলধন বৃদ্ধি করতে পারবে না। স্পন্সর-ডিরেক্টররা ৩ বছর কোম্পানির শেয়ার বিক্রি করতে পারবেন না। তাদের শেয়ার লক ইনের মধ্যে থাকবেন।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে ৩০ জুন ২০২১ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ২৩৫ দশমিক ২৭ টাকা। শেয়ারপ্রতি আয় (ডায়লুটেড) ৪ টাকা ৭ পয়সা। কোম্পানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
Posted ০৬:১৩ অপরাহ্ণ | বুধবার, ২০ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com