|

Advertisement
×

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ২৮৩ বার পঠিত

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (০৪ থেকে ০৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮টির বা ১৭.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১০.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪১৯ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১০৮.৭০ টাকা বা ৩৫.০৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কোহিনুর কেমিক্যালের ৩২.৮২ শতাংশ, বিকন ফার্মার ২৬.০২ শতাংশ, ওরিয়ন ফার্মার ২০.১৩ শতাংশ, সোনালী আঁশের ১৮.২১ শতাংশ, সী পার্লের ১৬.৮৭ শতাংশ, ইবনে সিনার ১৩.৩৪ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৩.১৫ শতাংশ, ফাইন ফুডসের ১৩.০৯ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০.৬০ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com