নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ প্রিন্ট ২৩৫ বার পঠিত
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চুক্তি অনুযায়ী জেনেক্স ইনফোসিস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে স্ট্রাটেজিক পার্টনার হিসাবে কাজ করবে। একটি বৃহত্তর ক্লায়েন্ট বেস তৈরী করতে ব্যাংকে সহয়তা করবে।
ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্কেলিং করা, দক্ষতার সাথে নতুন ক্লায়েন্ট সেগমেন্টে পৌঁছানো এবং এর মাধ্যমে বৃহত্তর গ্রাহক গোষ্টির কাছে একটি বিশ্বমানের ব্যাংকিং সেবা পৌঁছানোর কাজ করবে জেনেক্স।
কোম্পানিটি আশা করছে, এই প্রকল্প থেকে বছরে ৬ কোটি টাকা রাজস্ব আসবে।
Posted ১২:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন