নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ প্রিন্ট ৩৮৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ডরিন পাওয়ার এবং বে-লিজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডরিন পাওয়ারের বোর্ড সভা আগামী ২৫ সেপ্টেম্বর ২০২২ বিকাল ৩.৩০ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এদিকে, বে-লিজিংয়ের বোর্ড সভা আগামী ২০ সেপ্টেম্বর ২০২২ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
Posted ০১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন