নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ প্রিন্ট ২৯৭ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- এপেক্স ফুটওয়্যার এবঙ কেডিএস এক্সেসরিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের বোর্ড সভা আগামী ২৯ সেপ্টেম্বর, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
২০২০ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
অপরদিকে, কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের বোর্ড সভা আগামী ২ অক্টোবর, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০২০ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
Posted ০৩:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন