|

Advertisement
×

ডিএসইর শোকজের কবলে বিডি থাই ফুড

রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ২৩৯ বার পঠিত

ডিএসইর শোকজের কবলে বিডি থাই ফুড

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে একটি শোকজ নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৫ সেপ্টেম্বর বিডি থাই ফুডের শেয়ার দর ছিল ৩৫ টাকা ৭০ পয়সা। ২২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৫১ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা বা ৩০.৯৪ শতাংশ বেড়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com