|

Advertisement
×

স্পট মার্কেটে লেনদেন ইবনে সিনা ফার্মা

সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ৩৪০ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন ইবনে সিনা ফার্মা

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৮ সেপ্টেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটক্যালস লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সিনা ফার্মাসিউটিক্যাল। যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২১ সালে ৪৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী ২৯ সেপ্টেম্বর অক্টোবর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ টাকা ৬৬ পয়সা।

সম্পত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৩ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৭ টাকা ৬৭ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৩ টাকা ৩৬ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com