|

Advertisement
×

৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

বুধবার, ১২ অক্টোবর ২০২২   প্রিন্ট   ২৮১ বার পঠিত

৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- বিডি ল্যাম্পস, জিলবাংলা, জাহিন টেক্স, গ্রামীণ ফোন, আজিজ পাইপস, ইউনিলিভার এবং হাইডেলবার্গ সিমেন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৮ অক্টোবর বিকাল ৩টায় বিডি ল্যাম্পস, ৪ টায় হাইডেলবার্গ সিমেন্ট ও ৫টায় ইউনিলিভার, ১৯ অক্টোবর বিকাল ৩ টায় গ্রামীণ ফোন, ২০ অক্টোবর দুপুর ২টায়, বিকাল ৩টায় আজিজ পাইপস, ২৭ অক্টোবর জাহিন টেক্সটালের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হাইডেলবার্গ সিমেন্ট, ইউনিলিভার এবং গ্রামীণ ফোনের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

এদিকে, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেনড ঘোষণা করবে আজিজ পাইপস, জাহিন টেক্স এবং ঝিলবাংলা।

একই সভায় ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে আজিজ পাইপস ও ঝিলবাংলা।

Facebook Comments Box

Posted ০২:০৬ অপরাহ্ণ | বুধবার, ১২ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com