|

Advertisement
×

৬ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২   প্রিন্ট   ২২১ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে ৬ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- সিটি ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, ভ্যানগার্ড রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স । গত সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় এই ৬ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নিচে এই ৬ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন তুলে ধরা হলো-

সিটি ব্যাংক লিমিটেড : ব্যাংকটি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮৫ পয়সা। তিন প্রান্তিক বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৭৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৭ টাকা ২৭ পয়সা।

উত্তরা ব্যাংক লিমিটেড : ব্যাংকটি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭১ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯৬ পয়সা। তিন প্রান্তিক বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। গতবছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৯ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ২৮ টাকা ৭২ পয়সা।

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড : ফান্ডটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি (ইপিইউ) ০.০১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ইউনিট প্রতি (ইপিইউ) ৩৪ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ১৫ পয়সা । গতবছর একই সময়ে ফান্ডটির ১ টাকা ৫৯ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৪৫ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স : চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৪৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৭০ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ২৫ পয়সা।
অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ১৮ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৩০ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৮ টাকা ৯ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স : চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৫০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৯ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে এক পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা । গতবছর একই সময়ে ৩ টাকা ৮ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ২ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ২০ টাকা ৯২ পয়সা।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৬৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮৩ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে তথা গত ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৫ পয়সা। গতবছর একই সময়ে ১৮ টাকা ৫৩ পয়সা আয় হয়েছিল।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com