|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট   ২৮৪ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

ইজিএম ও এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ০১ মার্চ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটিবিসি) এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ০২ মার্চ এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটিবিসি) গ্রামীণফোনের চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ক্যাশ হিসেবে ১০০ শতাংশ চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ১০০ শতাংশ অর্ন্তর্বতীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ৩৩ টাকা ২০ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২৭ টাকা ৭২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৬ টাকা ২৭ পয়সা। আগামী ২৯ মার্চ ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

অপরদিকে, সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ইসলামী শরীয়াহভিত্তিক ব্যবসা শুরু করতে চায়। এ কারণে কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে। কোম্পানির ইজিএম আগামী ২৩ মার্চ দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com