|

Advertisement
×

বিদায়ী সপ্তাহে মিশ্র প্রবণতায় লেনদেন

শনিবার, ২৫ মার্চ ২০২৩   প্রিন্ট   ১৯৪ বার পঠিত

বিদায়ী সপ্তাহে মিশ্র প্রবণতায় লেনদেন

বিদায়ী সপ্তাহে মিশ্র প্রবণতায় লেনদেন হতে দেখা গেছে দেশের দুই শেয়ারবাজারে।

আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

একই সময়ে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৬২১৫.৩০ পয়েন্টে।

এছাড়া ডিএসই৩০ সূচক ০.৭৪ এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৩.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২১৮.০২ এবং ১৩৫৩.২৫ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৩৮২টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৮টির, কমেছে ৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৬১টির।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৬১ কোটি ৩ লাখ টাকা।

আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ টাকা।

এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৭৭৮ কোটি ৭ লাখ টাকা বা ৩০ দশমিক ৬৩ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩৫২ কোটি ৪০ লাখ টাকা।

আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৫০৮ কোটি ২ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬১ হাজার ৪১০ কোটি ৯৩ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬১ হাজার ৮৯৪ কোটি ৬৭ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪৮৩ কোটি ৭৪ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১২.২৭ শতাংশ।

শেয়ারবাজার মূলধন পরিমাণ বেড়েছে ৩০৮ কোটি ৩ লাখ টাকা। বেড়েছে সব ধরনের সূচক।

বিদায়ী সপ্তাহে প্রধান সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮৩৭৪.৪৭ পয়েন্টে।

এছাড়া সিএসই৫০ সূচক ০.২, সিএসই৩০ সূচক ০.২২, সিএসইসিএক্স ০.১২ এবং সিএসআই সূচক ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে- ১৩২৩.৩০, ১৩৩৬৪.১৩, ১১০১৪.৪৯ এবং ১১৫৮.৪৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে ২৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৮৯টির।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৬৪ কোটি ১৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ১৩ লাখ টাকা।

এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭ কোটি ১ লাখ টাকা বা ১২ দমমিক ২৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৮০৮ কোটি ৯ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৮ হাজার ৫০০ কোটি ৬ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩০৮ কোটি ৩ লাখ টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৩০ অপরাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com