|

Advertisement
×

ডিএসইর লেনদেনে শীর্ষে ইউনিক হোটেল

সোমবার, ২৭ মার্চ ২০২৩   প্রিন্ট   ২৩৬ বার পঠিত

ডিএসইর লেনদেনে শীর্ষে ইউনিক হোটেল

আজ ২৭ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসির।

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে উঠে আসে।

আজ ডিএসইতে কোম্পানিটির ৪১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৫০ লাখ ২৯ হাজার টাকার।

১৭ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেনে মাধ্যমে সি পার্ল হোটেল লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

আজ ডিএসইর লেনদেন তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। এদিন ডিএসইতে কোম্পানিটির ১৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ১২ কোটি ৯২ লাখ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১২ কোটি ৩১ লাখ, জেনেক্স ইনফোসিসের ১১ কোটি ৮৫ লাখ, এডিএন টেলিকমের ৮ কোটি ৮০ লাখ, শাইনপুকুর সিরামিকসের ৮ কোটি ৫৭ লাখ এবং আরডি ফুডের ৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আগের কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের।

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছিল।

ডিএসইতে ওইদিন কোম্পানিটির ৩৪ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওইদিন ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের।

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছির।

ওইদিন ডিএসইতে কোম্পানিটির ১৬ লাখ ৬৮ হাজার ৮৪১টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ছিল ১৬ কোটি ৭২ লাখ ১৪ হাজার টাকার

্আগের কার্যদিবসে ১৪ কোটি ৫৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

ওইদিন ডিএসইতে কোম্পানিটির ৩২ লাখ ৫৯ হাজার ৫৬৪টি শেয়ার লেনদেন হয়।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com