নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৯ মার্চ ২০২৩ প্রিন্ট ২৭০ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিংসাইন টেক্সটাইলের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
একই সঙ্গে ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (সেপ্টেম্বর’২২ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৫ পয়সা ।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ লোকসান ছিল ২ টাকা ৮৪ পয়সা।
এদিকে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৬ পয়সা।
আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ২৩ পয়সা।
Posted ০৪:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন