নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ প্রিন্ট ২০০ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।
সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনের উদ্বোধনী দর ছিল ২৭৯ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৩৬ টাকা ৫০ পয়সায়।
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৬ টাকা ৯০ পয়সা বা ২০.৩৫ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১১.৫১ শতাংশ শেয়ার দর বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
তৃতীয় সর্বোচ্চ প্রাইম ইসলামী লাইফের ১০.৬৯ শতাংশ শেয়ার দর বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।
চতুর্থ সর্বোচ্চ মেট্রো স্পিনিংয়ের ১০.০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধে- আরডি ফুডের ৮.৮২ শতাংশ, তশরিফা ইন্ডাষ্ট্রিজের ৮.৬৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৮.৪৭ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৭.৩৭ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়ারের ৭.২৪ শতাংশ এবং অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ৬.৭৮ শতাংশ দর বেড়েছে।
উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে (০৯-১৩ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৮৪টির, অপরিবর্তিত রয়েছে ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২৩৬ কোটি ৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৯৩ কোটি ৩৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৬৫৭ কোটি ২৭ লাখ টাকা বা ২২ দশমিক ৭২ শতাংশ।
Posted ০৬:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com