|

Advertisement
×

২৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ২৩৭ বার পঠিত

২৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক, শাশা ডেনিম, পেনিনসুলা চট্রগ্রাম, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, হাইডেলবার্গ সিমেন্ট, ন্যাশনাল পলিমার, মালেক স্পিনিং, বেঙ্গল ইউন্ডসর, এমজেএল বাংলাদেশ, মোজাফ্ফর হোসেন স্পিনিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, গ্লোবাল হেভি কেমিক্যাল, শমরিতা হাসপাতাল, এপেক্স ফুটওয়্যার, ইবনে সিনা, রেনেটা, দেশ গার্মেন্টস, লিগ্যাসি ফুটওয়্যার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ইন্দো-বাংলা ফার্মা, সামিট পাওয়ার, শাহাজীবাজার পাওয়ার, ম্যাকসন স্পিনিং, জিবিবি পাওয়ার এবং আল আরাফাহ্ ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে ইবনে সিনার ২৫ এপ্রিল বিকাল ৩টায়, ন্যাশনাল পলিমারের ২৬ এপ্রিল বিকাল ৪টায়, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২৫ এপ্রিল বিকাল সাড়ে ৪টায়, পেনিনসুলা চট্রগ্রামের পর্ষদ সভা ২৭ এপ্রিল বিকাল ৩টায়, ন্যাশনাল টির ২৭ এপ্রিল বিকাল পৌনে ৩টায়, হাইডেলবার্গ সিমেন্টের বিকাল পৌনে ৩টায়, মালেক স্পিনিংয়ের ২৭ এপ্রিল বিকাল পৌনে ৩টায়, বেঙ্গল ইউন্ডসরে ২৯ এপ্রিল বিকাল পৌনে ৩টায়, এমজেএল বাংলাদেশের ২৭ এপ্রিল বিকাল সাড়ে ৪টায়, ম্যাকসন স্পিনিংয়ের ৩০ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৩০ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২৭ এপ্রিল বিকাল ৪টায়, গ্লোবাল হেভি কেমিক্যালের ২৭ এপ্রিল বিকাল ৩টায়, শমরিতা হাসপাতালের ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায়, এপেক্স ফুটওয়্যারের ২৭ এপ্রিল বিকাল ৩টায়, রেনেটার ২৯ এপ্রিল দুপুর ১২টায়, বেক্সিমকো ফার্মা ২৯ এপ্রিল দুপুর সাড়ে ১১টায়, বেক্সিমকো লিমিটেডের ২৯ এপ্রিল দুপুর সাড়ে ১২টায়, শাইনপুকুর সিরামিকের ২৯ এপ্রিল দুপুর দেড়টায়, দেশ গার্মেন্টসের ৩০ এপ্রিল বিকাল ৩টায়, লিগ্যাসি ফুটওয়্যারের ৩০ এপ্রিল বিকাল ৫টায়, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৩০ এপ্রিল বিকাল ৫টায়, ইন্দো-বাংলা ফার্মার ৩০ এপ্রিল বিকাল ৪টায়, শাশা ডেনিমের ৩০ এপ্রিল বিকাল ৫টায়, সামিট পাওয়ারের ৩০ এপ্রিল বিকাল ৩টায়, জিবিবি পাওয়ারের ৩০ এপ্রিল বিকাল ৩টায়, শাহাজীবাজার পাওয়ারের ৩০ এপ্রিল বিকাল ৩টায় এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩০ এপ্রিল বিকাল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও হাইডেলবার্গ সিমেন্ট ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

বাকি কোম্পানিগুলো চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেন প্রকাশ করবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com