নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৫ জুন ২০২৩ প্রিন্ট ২৯০ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্সের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার (২৫ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মুসফিক রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মনির হোসেন এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক (অভ্যন্তরীণ অডিট প্রধান) মো. গোলাম আল মামুনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ বিনিয়োগকারীরা। সভা সঞ্চালনা করেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং কোম্পানি সচিব কাজী মো. মিরাজ হোসেন এসিএস, সিজিআইএ।
সভায় ৩১ ডিসেম্বর, সমাপ্ত অর্থ বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ সদস্য ও বিনিয়োগকারীরা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.২১ টাকা। বছর সমাপান্তে ব্যবসায়িক এমন পরিসংখ্যানের প্রতি লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণসহ যাবতীয় আলোচ্যসূচি শেযারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
Posted ০৮:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন