অনলাইন ডেস্ক
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৬৩ বার পঠিত
বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ দশমিক ৭৮ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৪ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ বেড়ে ৬ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে কমেছে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক। ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ১৪ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে ৩ দশমিক ৯৩ শতাংশ।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১২টির।
সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৯৮১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭০১ কোটি ৮১ লাখ টাকার বা ৩০.৭৮ শতাংশ লেনদেন বেড়েছে।
Posted ০৪:০২ অপরাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন