নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ প্রিন্ট ৪৩৬ বার পঠিত
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এন’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সালের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। মঙ্গলবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।
Posted ০৩:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন