বিজ্ঞপ্তি
সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ৩৮২ বার পঠিত
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক মিয়ার বড় ভাই মো. নূরুল ইসলাম মৃধা (৮৪) শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বাদ আসর নিজ বাসস্থান চরকমলাপুর, শিবচর, মাদারীপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৫ ভাই ১ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে ইসলামী ইন্স্যুরেন্স, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকাসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পিতৃতুল্য বড় ভাইয়ের মৃত্যুতে আব্দুল খালেক মিয়া আবেগআপ্লুত হয়ে বলেন, তিন বছর বয়সে বাবাকে হারাই। সেই থেকে পুরো পরিবারের দেখভালের দায়িত্বসহ পিতৃস্নেহে আমাকে লালন পালন করেন বড় ভাই। তার আদরযত্নে কখনো বাবার অভাববোধ করিনি।
Posted ০৮:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com