|

Advertisement
×

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সোমবার, ১৫ জুন ২০২৬   প্রিন্ট   ১০৮ বার পঠিত

দর পতনের শীর্ষে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৯ বারে ২৫ হাজার ৬৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৮২ বারে ১২ লাখ ৮০ হাজার ৯৮৬ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৭৮ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৯৬ বারে ৯২ হাজার ২৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বিআইএফসির ৬.৩৮ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.৮৫ শতাশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.১৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩.৯৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩.৯৩ শতাংশ ও উসমানিয়া গ্লাসের ৩.৯২ শতাংশ শেয়ার দর কমেছে।

Facebook Comments Box

Posted ০৯:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com