অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ২৫১ বার পঠিত
আজ ১৫ ফেব্রুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ৮৩ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বেস্ট হোল্ডিংসের শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার।
৩১ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ফার্মার ৩০ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকসের ৩০ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ২৭ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা, সিকদার ইন্স্যুরেন্সের ২৬ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকা, এবি ব্যাংকের ২৫ কোটি ২৪ লাখ ৬ হাজার টাকা, আইটিসির ২৩ কোটি ৮ লাখ ৭১ হাজার টাকা এবং বিকন ফার্মার ২৩ কোটি ১ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন