অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ প্রিন্ট ৩৩১ বার পঠিত
আজ ২৫এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাটা সু কোম্পানির। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩৬ টাকা ৯০ পয়সা বা ৩.৭৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৪১ টাকায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেনেটার শেয়ার দর কমেছে ২৩ টাকা ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৫৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৪ টাকা বা ২.৯৯ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নিটল ইন্স্যুরেন্সের ২.৯৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২.৯৯ শতাংশ, এডভেন্ট ফার্মার ২.৯৯ শতাংশ, ডমিনেজ স্টিলের ২.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ২.৯৮ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৮ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের ২.৯৭ শতাংশ দর কমেছে।
Posted ০৪:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন