অনলাইন ডেস্ক
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ প্রিন্ট ২১৭ বার পঠিত
আজ ২৮ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির মোট ৪৫ কোটি ৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি চার কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি চারটির মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিম, উত্তরা ব্যাংক, সালভো কেমিক্যাল এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আজ এই চার প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ২০ লাখ টাকারও বেশি।
জানা গেছে, লাভেলো আইসক্রিমের ৭ কোটি ৫৬ লাখ ০৪ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৬ কোটি ৪৪ লাখ ৩৮ হাজার টাকা, সালভো কেমিক্যালের ৬ কোটি ২০ লাখ ১৩ হাজার টাকা এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন