|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জেএমআই সিরিঞ্জ

শুক্রবার, ০৩ মে ২০২৪   প্রিন্ট   ২৪৮ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জেএমআই সিরিঞ্জ

বিদায়ী সপ্তাহে (২৮এপ্রিল-০২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জেএমআই সিরিঞ্জের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.০১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১২৬ টাকা ৬০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৫৭ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩০ টাকা ৪০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা এপেক্স ট্যানারির শেয়ার দর বেড়েছে ২২.৬৭ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৮৩ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৯ টাকা।

২২.৫০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৫২ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১১ টাকা ৯০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ২২.৪৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২২.৩২ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ২২.১২ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ২০.৬৭ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ২০.৩৫ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ২০.০০ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১৯.৬৬ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com