অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ প্রিন্ট ২০৫ বার পঠিত
আজ ১৬ মে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। আজ ডিএসইতে কোম্পানিটির ৪৬ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা লাভেলো আইস্ক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
৩০ কোটি ৮২ লাখ ৬১ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইজেনারেশন।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা ফার্মার ২৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ২২ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ২১ কোটি ১৮ লাখ ৩৫ হাজার টাকা, বিচ হ্যাচারির ১৪ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৭১ লাখ ৫১ হাজার টাকা, সোনালী আঁশের ১০ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার টাকা এবং গোল্ডেন সনের ১০ কোটি ৮৯ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন