|

Advertisement
×

ডেল্টা লাইফের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ২০ মে ২০২৪   প্রিন্ট   ২৫৫ বার পঠিত

ডেল্টা লাইফের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

২০২২ সালের প্রথম তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ মার্চ, ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৯৪৪ কোটি ৭০ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৮৬৬ কোটি ৯৯ লাখ টাকা।

২০২২ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের আকার বেড়েছে ৭৭ কোটি ৭১ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যয় ছিল ২৬২ কোটি ৪৩ লাখ টাকা।

৩০ জুন, ২০২২ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৯৭৫ কোটি ৭৮ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিলো ৩ হাজার ৮৭৫ কোটি ২৪ লাখ টাকা।

২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের পরিমাণ বেড়েছে ১০০ কোটি ৫৩ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যয় ছিল ২৫২ কোটি ৩০ লাখ টাকা।

৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৯৯০ কোটি ৮৬ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৪ কোটি ৫১ লাখ টাকা।

২০২২ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের পরিমাণ বেড়েছে ১১৬ কোটি ৩৫ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যয় ছিল ২২৮ কোটি ৯৪ লাখ টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২০ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com