|

Advertisement
×

বাজার ঘুরে দাঁড়ানোর লক্ষণ নেই

মঙ্গলবার, ২১ মে ২০২৪   প্রিন্ট   ২০৪ বার পঠিত

বাজার ঘুরে দাঁড়ানোর লক্ষণ নেই

দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন চলছে। ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই। এতে নিজেদের পুঁজি হারানোর আতঙ্কে রয়েছে বিনিয়োগকারীরা। তাই হাতে থাকা শেয়ার লোকসানে ছেড়েই দেয়ায় সেল প্রেসার বেড়েছে। এর ফলে ব্যাপক দরপতনের মধ্যেও টাকার অংকে লেনদেন বাড়ছে।

এদিকে, প্রতিদিনের মত আজও ২১ মে ব্যাপক দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সূচকের তীর নিচের দিকে নেমে যায়। দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২১ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪১ শতাংশ বা ২২.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭১.১০০ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৪.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২৯.৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, কমেছে ২৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৭ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ১৩০ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৭৩৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ মে ডিএসইতে ১৪ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৭২৯ টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৭৬৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৬১ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩০ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৪৬.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৫৫৮.৩১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৫৭১ টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com