|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সোনালী আঁশ

শুক্রবার, ২৪ মে ২০২৪   প্রিন্ট   ২৪৮ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সোনালী আঁশ

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সোনালী আঁশের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ৪৯.৭২ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬০০ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩০১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২৯৮ টাকা ৪০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এপেক্স ফুডসের শেয়ার দর কমেছে ১১.৩৫ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৯১ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২২৩ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৬২ টাকা ৬০ পয়সা।

১১.২৭ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১২৬ টাকা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১১১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৪ টাকা ২০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ১১.২৫ শতাংশ, ইজেনারেশনের ১১.২৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়ারের ১১.২৪ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১১.১৮ শতাংশ, আরামিটের ১১.১৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১১.১৬ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের ১১.১৫ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com